Home / বাংলাদেশ / কবিরহাটে বিএনপি নেতার শিশুপুত্র অপহরণ ও নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে ফেসবুকে মোস্তাফিজুর রহমান মনজুর পোস্ট

কবিরহাটে বিএনপি নেতার শিশুপুত্র অপহরণ ও নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে ফেসবুকে মোস্তাফিজুর রহমান মনজুর পোস্ট

সাংবাদিক মুহসিন, MTV24

কবিরহাটে বিএনপি নেতার শিশুপুত্র অপহরণ ও নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে ফেসবুকে মোস্তাফিজুর রহমান মনজুর পোস্ট

মুহাম্মদ মুহসিন, MTV24


নোয়াখালীর কবিরহাটে পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনের একমাত্র ছেলেকে অপহরণ ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা।


অভিযোগ অনুযায়ী, কবিরহাট হাসপাতাল রোডস্থ আল-ফালা মডেল মাদ্রাসা এলাকা থেকে দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে। পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন মোস্তাফিজুর রহমান মনজু। তিনি পোস্টে মাসুম শিশুর ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।


ঘটনার পর স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *