ধানসিঁড়ির ৬০ প্রতিষ্ঠানে ৬০০ ফলজ গাছ, সবুজায়নের নতুন উদ্যোগ

রিপোর্ট: সাংবাদিক মুহাম্মদ মুহসিন
MTV24

নোয়াখালীর ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নে প্রায় ৬০০টি ফলজ গাছ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর ইব্রাহিম খলিলের উদ্যোগে এবং তাঁর নিজস্ব অর্থায়ন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।


ইব্রাহিম খলিল জানান, কর্মসূচির আওতায় পেয়ারা, আমলকীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০টি ফলজ গাছ বিতরণ করা হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব গাছ দেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন বৃদ্ধি পায়।


তিনি আরও জানান, ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের প্রায় ৬০টি প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। নিজস্ব উদ্যোগ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।


পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইব্রাহিম খলিল।


রিপোর্ট: সাংবাদিক মুহাম্মদ মুহসিন
MTV24
#ধানসিঁড়ি #বৃক্ষরোপণ #ফলজগাছ #সবুজায়ন #ইব্রাহিমখলিল #শিক্ষাপ্রতিষ্ঠান #পরিবেশ #MTV24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *