Home / বাংলাদেশ / টেকনাফে স্লিপার বাসে তল্লাশি, ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফে স্লিপার বাসে তল্লাশি, ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম জীবন মিয়া (৩৩)। তিনি মুন্সিগঞ্জ জেলার রামনগর গ্রামের মো. কাইয়ুমের ছেলে।

বিজিবি জানায়, ১৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামে একটি স্লিপার বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি সিটের নিচ থেকে কালো পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসের যাত্রী জীবন মিয়াকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *