নিজস্ব প্রতিবেদক | MTV24

'বক্তব্য প্রত্যাহার করে মাফ চান'—ইলিয়াস হুসাইনকে কড়া বার্তা মুফতি জাহিদুল ইসলাম ফারুকীর
নিজস্ব প্রতিবেদক | MTV24


সাংবাদিক ইলিয়াস হুসাইনের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছবি বিকৃতভাবে উপস্থাপন এবং তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুফতি জাহিদুল ইসলাম ফারুকী, মুহাদ্দিস, জামিআ ইসলামিয়া মদিনাতুল উলুম, গাজীপুর সদর।


MTV24-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাংবাদিক ইলিয়াস হুসাইন সত্যের পক্ষে কথা বলার কারণে অনেকের কাছে সম্মানিত। কিন্তু মতের অমিলের কারণে দেশের একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে নিয়ে উপহাস, তুচ্ছতাচ্ছিল্য কিংবা ছবি বিকৃত করে উপস্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে এবং যে কেউ নিজের পছন্দের রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করতে পারেন। তবে কোনো মতভেদের জেরে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা বা সম্মানিত আলেমদের মর্যাদাহানির চেষ্টা করা উচিত নয়।


মুফতি জাহিদুল ইসলাম ফারুকী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ইলিয়াস হুসাইনের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, দেশের আলেম-ওলামাদের সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব।


তিনি ইলিয়াস হুসাইনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অতি দ্রুত বক্তব্য প্রত্যাহার করে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে ক্ষমা চান। ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।”


এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের কোনো প্রতিক্রিয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Your Heading

By mtv24. online

সত্যর কন্ঠসর MTV24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *